শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

ডিসেম্বরে আওয়ামী লীগের মৃত্যু হবে: রাশেদ খাঁন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ডিসেম্বরে আওয়ামী লীগের মৃত্যু হবে: রাশেদ খাঁন
ডিসেম্বরে আওয়ামী লীগের মৃত্যু হবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন শনিবার (২১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন যে, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য বিদায় নেবে। দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে শামীম ওসমানের বক্তব্যে। শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত এবং এ কারণে শেখ হাসিনা তাকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন বলে দাবি করেছেন। অতীতে শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরও ছড়িয়েছিল বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।

তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে কি না। একই সঙ্গে ভবিষ্যতে ওবায়দুল কাদেরসহ অন্য পলাতক নেতারাও শেখ হাসিনার নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারছেন না বলে দাবি করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা

রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখতে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে। এতে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে না ফিরলেও ভবিষ্যতে তার ফেরার সম্ভাবনা নিয়ে দলটির প্রচার অব্যাহত রাখা সম্ভব হবে।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে দেশে না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চাইলে ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। দলটিকে রাজনৈতিকভাবে ফিরিয়ে আনার কোনো পথও তখন অবশিষ্ট থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: