শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৮২১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৮২১ জন গ্রেপ্তার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৮২১ জন গ্রেপ্তার

সারাদেশে চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মোট ১,৮২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন ৯৯৬ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৮২৫ জন।

রোববার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, “সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত ৯৯৬ জন এবং অন্যান্য ঘটনায় জড়িত ৮২৫ জনসহ মোট ১,৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের অস্ত্রও উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩১ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ২টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি সাধারণ কুড়াল।

পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর জানান, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

ভোরের আকাশ/ হ.র

গ্রেপ্তারপুলিশি অভিযান

শেয়ার করুন: