শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করতে নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্যানেল প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। প্যানেল প্রস্তুতির তথ্য সংগ্রহে মাঠ কর্মকর্তাদের ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্যানেল প্রস্তুত করে কমিশন সচিবালয়ে জমা দিতে হবে।

এ জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করতে বলা হয়েছে। এই তালিকার ভিত্তিতে সংশ্লিষ্টদের মধ্য থেকে ভোটগ্রহণের জন্য উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করে প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে।

প্যানেলে কারা অন্তর্ভুক্ত হতে পারবেন, সে বিষয়েও চিঠিতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। সেসঙ্গে চিঠিতে নারী ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচন কমিশন পর্যাপ্ত সংখ্যক মহিলা সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার রাখার নির্দেশ দিয়েছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোরের আকাশ/এসএইচ

সংসদ নির্বাচননির্বাচন কমিশন

শেয়ার করুন: