শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৮ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
১৮ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা
১৮ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেইজে ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া নাগরিকদের নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ধাপে কার্যক্রম পরিচালনা করা হবে।

সময়সূচি

  • ২৫ অক্টোবর: খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে প্রেরণের শেষ তারিখ।
  • ১ নভেম্বর: হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ।
  • ১৬ নভেম্বর: দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময়।
  • ১৭ নভেম্বর: সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক আবেদন নিষ্পত্তির শেষ সময়।
  • ১৮ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

এর আগে ৩১ আগস্ট ইসি সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। তাতে দেখা যায়, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তখন জানিয়েছিলেন, “৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

ভোরের আকাশ // হ.র

নির্বাচন কমিশন (ইসি)ভোটার তালিকা

শেয়ার করুন: