পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পিএসসির একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।
২০২৪ সালের ৯ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেয়।
গণ-অভ্যুত্থানে অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করলে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
ভোরের আকাশ/এনউব