শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজউকের ছিদ্দিকুরসহ ৬ জনের দেশত্যাগ নয়

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজউকের ছিদ্দিকুরসহ ৬ জনের দেশত্যাগ নয়
রাজউকের ছিদ্দিকুরসহ ৬ জনের দেশত্যাগ নয়

দুর্নীতির অভিযোগ থাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সদ্য সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, স্ত্রী শিখা সরকার, তার ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তি সুধীর কুমার সরকার ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।  

দুদকের পরিচালক আবুল হাসনাত রাজউকের ছিদ্দিকুরসহ দুজনের ও সহকারি পরিচালক বিলকিস আক্তার উপজেলা চেয়ারম্যান বিমল ও রিয়াজসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত পৃথক তিনটি আবেদন মঞ্জুর করে নিষেধাজ্ঞার আদেশ দেন।

ছিদ্দিকুর রহমানের আবেদনে বলা হয়, ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ক্ষতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে, পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

বিমলের আবেদনে বলা হয়, বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে নিজ নামে বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব খুলে কর ফাঁকি ও অর্থের উৎস আড়াল করার জন্য লেয়ারিংয়ের মাধ্যমে আরপি কনস্ট্রাকশনের হিসাবে ২০১ কোটি এক লাখ টাকা জমা ও উত্তোলন, নিজ নামীয় ১৩ টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৪ লাখ টাকা জমা, ৩১ কোটি ৭২ লাখ টাকা উত্তোলন এবং বর্তমানে ৪২ লাখ ৮২ হাজার টাকা স্থিতি থাকাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে মানিলন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তারা যেন দেশত্যাগ করতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা প্রয়োজন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: