শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সময়মতো অফিসে না আসলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নির্ধারিত সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। সঠিক সময়ে অফিসে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সঠিক সময়ে অফিসে উপস্থিত না হন, তবে সরকারের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। 

সময়ের প্রতি প্রধানমন্ত্রীর সচেতনতার কথা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই তার দফতরে উপস্থিত হন। এমনকি জনদুর্ভোগ কমাতে এবং যানজট এড়াতে তিনি অনেক সময় প্রটোকল ছাড়াই খুব ভোরে সচিবালয়ে চলে আসেন। প্রধানমন্ত্রীর এই সময়নিষ্ঠা কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে এবং একটি ইতিবাচক কাজের পরিবেশ তৈরি করেছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সচিবালয়ে নিজস্ব অফিস রয়েছে এবং তিনি প্রয়োজন অনুযায়ী যেকোনও দিন সেখানে অফিস করতে পারেন। তবে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।

প্রশাসনে সম্ভাব্য রদবদল নিয়ে সচিব বলেন, সময় ও প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক রদবদল বা পরিবর্তন একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া। এটি সময় হলেই সবাই দেখতে পাবেন।

ভোরের আকাশ/এসএইচ

মন্ত্রিপরিষদ সচিব

শেয়ার করুন: