পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস-বে নির্মাণে চুক্তি স্বাক্ষর
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস-বে, যাত্রী আশ্রয়কেন্দ্র এবং ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি'র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোছাম্মাৎ মমতাজ বেগম।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি'র পক্ষে পরিচালক মো. মাসুদ রানা চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রধান অতিথি বলেন, পদ্মা সেতু জাজিরা প্রান্তে কোনো বাস স্টেশন এবং ফুট ওভার ব্রিজ নেই। যাত্রীদেরকে দৌঁড়ে এবং হেঁটে রাস্তা পারাপার হতে হয়, যা খুবই ঝুঁকিপূর্ণ। এতে দুর্ঘটনার সম্ভবনা থাকে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস-বে, যাত্রী আশ্রয়কেন্দ্র এবং ফুটওভার ব্রিজ নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাস-বে, যাত্রী আশ্রয়কেন্দ্র এবং ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাথে অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি'র ২৭ কোটি ১২ লক্ষ ৫৮ হাজার ৫৯৫ টাকার চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুসারে, আগামী ১৮ মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে। পদ্মা সেতু এলাকায় জাজিরা প্রান্তে বাস-বে, যাত্রী আশ্রয়কেন্দ্র নির্মাণের ফলে যাত্রীদের ভোগান্তি দূর হবে এবং ফুটওভার ব্রিজ যাত্রী সাধারণের পারাপারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভোরের আকাশ/এসএইচ