শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না : এনবিআর চেয়ারম্যান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সব ভুলে রাষ্ট্রীয় স্বার্থে তাদের নিজ নিজ দায়িত্বে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান।

সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমরা আশা করছি, ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না। সবাই অতীতের মতো দক্ষতা নিয়ে কাজ করবে এটাই আমার আহ্বান।

এনবিআর চেয়ারম্যান বলেন, আশা করছি, ভবিষ্যতে এ ধরনের সমস্যায় আর যেতে হবে না। সবাই অতীতের মতো দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করবে- এটাই আমার আহ্বান।

তিনি জানান, সোমবার (৩০ জুন) সকাল পর্যন্ত চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি।

গত ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এ বছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হবে। আগামী কয়েক দিনে আরও কিছু রাজস্ব জমা হবে। চূড়ান্ত হিসাব পেতে ২-৩ সপ্তাহ সময় লাগবে, তবে আমরা আশাবাদী, গত বছরের চেয়ে বেশি আদায় হবে, বলেন এনবিআর চেয়ারম্যান। তবে গত কয়েক দিনের আন্দোলনের কারণে রাজস্ব আদায়ের প্রক্রিয়ায় কিছুটা ধাক্কা লেগেছে বলেও স্বীকার করেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের শুরুতে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৫ হাজার কোটিতে নামিয়ে আনা হয়।

ভোরের আকাশ/এসএইচ

এনবিআর চেয়ারম্যানএনবিআর

শেয়ার করুন: