শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক ১২ জন সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক ১২ জন সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল
সাবেক ১২ জন সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন একটি আবাসিক প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে ১২ জন সাবেক সচিব ও বিচারকের। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন ও প্রভাব বিস্তারের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধানমন্ডি ও মোহাম্মদপুরের পরিত্যক্ত কিছু বাড়ির জায়গায় ‘গৃহায়ন ধানমন্ডি (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় সড়ক নম্বর-১৩, বাড়ি নম্বর-৭১১ প্লটে নির্মাণাধীন ভবনে বরাদ্দ দেয়া ফ্ল্যাটগুলো বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত গৃহায়ন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং সংস্থাটির ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্তের ভিত্তিতে নেয়া হয়েছে।

ফ্ল্যাট বরাদ্দ বাতিলের আওতায় যারা আছেন, তারা হচ্ছেন: দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারক মো. জহুরুল হক (৪১০৫.০৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান (২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান (৪৩০৮.৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার (২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম (২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব আকতারী মমতাজ (২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব মো. সিরাজুল হক খান (২৩১৫.৮৩ বর্গফুট)।

সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ (২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম (২০৪৯.১৩ বর্গফুট), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ (২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান (২৩১৫.৮৩ বর্গফুট) এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক (২০৪৯.১৩ বর্গফুট)ও রয়েছেন এ তালিকায়।

 

ভোরের আকাশ/হ.র

সচিব

শেয়ার করুন: