শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ

নিজের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স ইস্যু হওয়ার ঘটনাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষমা চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ লিখেছেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স নিয়ে জানতে চাইলে, বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হই, তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করার পর, তিনি তা প্রকাশ করেন এবং গণমাধ্যমেও বিষয়টি উঠে আসে।

তিনি আরও জানান, তাঁর বাবা আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় এক ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করে একটি লাইসেন্স করার পরামর্শ দেন। সেই পরামর্শে বাবাও জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ঠিকাদারি লাইসেন্সটি করেন।

তবে আসিফ মাহমুদ জানান, আমি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছি, সেই অবস্থানে থেকে বাবার ব্যবসায়িক সম্পৃক্ততা থাকা অনুচিত। বিষয়টি বোঝানোর পর বাবার পক্ষ থেকে আজ লাইসেন্স বাতিলের আবেদন করা হয় এবং তা বাতিলও হয়েছে।

তিনি এটাও স্পষ্ট করেন যে, ওই লাইসেন্স ব্যবহার করে এখন পর্যন্ত কোথাও কোনো কাজের জন্য আবেদন করা হয়নি।

ঘটনার জন্য বাবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সজীব বলেন, বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি। তাই তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: