এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল ওসমান সরোয়ার

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার।
রোববার (৯ নভেম্বর) তাকে এই পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই দায়িত্বে তিনি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, ব্রিগেডিয়ার জেনারেল ওসমান সরোয়ার মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।
একই প্রজ্ঞাপনে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ