শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংশোধিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে, যা দেশের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পথ সুগম করবে। এতে জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন এবং নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে। এছাড়া ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে, যেখানে সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন বাধ্যতামূলক হবে।

সংসদের নতুন কাঠামো ও দায়িত্ব: শপথ গ্রহণের পর প্রথম ১৮০ দিন সংসদ-সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এরপর তারা নিয়মিত আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন বা গঠন করা হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে, যাতে সংসদ-সদস্যরা অর্থবিল ও সরকারের বিরুদ্ধে অনাস্থা ছাড়া অন্যান্য বিলে দলীয় অবস্থানের বিপক্ষে ভোট দিতে পারবে

সংবিধানের মূলনীতি ও নতুন সংযোজন: বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার স্থানে ‘সব সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা নিশ্চিতকরণ’ যুক্ত হবে। ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংক্রান্ত অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী সংরক্ষিত আসন বাড়িয়ে ক্রমান্বয়ে ১০০ করা হবে। রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত চুক্তির জন্য সংসদের উভয়কক্ষের অনুমোদন বাধ্যতামূলক হবে।

প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতি নির্বাচনে পরিবর্তন: একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনে উভয়কক্ষের সদস্যদের গোপন ভোট বাধ্যতামূলক হবে। রাষ্ট্রপতি অভিশংসনের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হবে উভয়কক্ষে। অপরাধী ক্ষমার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের সম্মতি প্রয়োজন।

সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা বৃদ্ধি: নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল নিয়োগ, পিএসসি ও সিএজি-এর নিয়োগে স্বচ্ছ কমিটি গঠিত হবে। প্রধান বিচারপতি নিয়োগ আপিল বিভাগের বিচারক থেকে হবে, হাইকোর্টের নিয়োগ সুপ্রিম কোর্ট কমিশনের হাতে থাকবে।

গণভোটের ফলাফল: মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ

ভোট পড়েছে: ৬০.২৬%

‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯

‘না’ ভোট: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭

গণভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি শক্ত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এটি দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় অগ্রণী পরিবর্তনের সূচনা করবে এবং সরকারের কার্যক্রম ও বিরোধীদলের ভূমিকা উভয়কেই নতুন মাত্রায় সংজ্ঞায়িত করবে।

ভোরের আকাশ/তা.কা


 

ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি

শেয়ার করুন: