শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্যাডার বহির্ভূত উপ-সচিবের ৬ পদ সংরক্ষণ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ক্যাডার বহির্ভূত উপ-সচিবের ৬ পদ সংরক্ষণ
ক্যাডার বহির্ভূত উপ-সচিবের ৬ পদ সংরক্ষণ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিবের ছয়টি পদ সংরক্ষিত থাকবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। উপ-সচিব তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার প্রজ্ঞাপন মঙ্গলবার সকালে জারি করা হয়েছে। সচিবালয় কর্মচারীদের প্রাণের দাবি অনুযায়ী ক্যাডার বহির্ভূত উপ-সচিবের ৬টি পদ সংরক্ষণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বলেন, বর্তমানে উপ-সচিবের নিয়মিত পদসংখ্যা ১৭৫০টি। সে অনুযায়ী ১০% হারে সংরক্ষিত ১৭৫টি পদের এক-তৃতীয়াংশ হারে ৫৯টি উপ-সচিব (ক্যাডার বহির্ভূত) পদ অবিলম্বে সংরক্ষণ করতে হবে। বিলুপ্তকৃত সচিবালয় ক্যাডার অবিলম্বে পুনরুজ্জীবিত করতে হবে।

প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার গতকাল মঙ্গলবারের আদেশ অনুযায়ী উপ-সচিবের (ক্যাডার বহির্ভূত) ৬টি পদ সংরক্ষণ করা হয়। এর ফলে উপ-সচিব (ক্যাডার বহির্ভূত) মোট সংরক্ষিত পদের সংখ্যা দাঁড়ালো ১৫টি।

সিনিয়র সার্ভিসেস পুল আদেশ, ১৯৭৯ এর তফসিলে উপ-সচিবের মোট পদ ছিল ২৬৩টি। সে অনুযায়ী উপ-সচিব (সচিবালয়) ক্যাডারের জন্য ১০ শতাংশ হারে মোট ২৬টি বরাদ্দ ছিল। উক্ত ২৬টি পদের এক-তৃতীয়াংশ হারে ৯টি পদ ক্যাডার বহির্ভূতদের জন্য ইতোপূর্বে সংরক্ষিত ছিল।

ভোরের আকাশ/এসএইচ

আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনজনপ্রশাসন মন্ত্রণালয়প্রজ্ঞাপন জারি

শেয়ার করুন: