৩৭ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নির্বাচনি এলাকার সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি হলেও রবিবার (৭ সেপ্টেম্বর) গেজেটে প্রকাশ হতে পারে।
এতে দ্বাদশ সংসদের ২৬৩ আসনের সীমানা বহাল রেখে ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। বড় পরিবর্তনের মধ্যে গাজীপুরের একটি আসন বেড়ে ৫ থেকে ৬ হয়েছে, আর বাগেরহাটে একটি আসন কমে ৪ থেকে ৩ হয়েছে।
৩৭টি আসন হলো:
পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮; বাগেরহাট-২, ৩।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১,১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ বা পরামর্শ এসেছে। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত পাওয়া গেছে। কমিশন আগে আপত্তি শুনে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ভোরের আকাশ/হ.র