শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
৩ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
৩ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

জনস্বার্থে তিনজন সচিব ও এক সংস্থাপ্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী বৃহস্পতিবার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে যাওয়া সচিবরা হলেন—বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন। একইসঙ্গে গ্রেড-১ পদমর্যাদার কর্মকর্তা ড. লিপিকা ভদ্র, যিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকেও অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে ২৫ বছরের বেশি সময় সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন। সরকারের মতে, জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রয়োজন, তাই বিদ্যমান বিধি অনুযায়ী তাদের চাকরি থেকে অবসরে পাঠানো হলো।

এছাড়া, তারা বিধিমালার আওতায় অবসরকালীন সব ধরনের সুবিধা পাওয়ার যোগ্য হবেন বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর সরকার কোনো কর্মকর্তাকে জনস্বার্থে অবসর দিতে পারে, তবে সাধারণত এই ধরনের সিদ্ধান্তের পেছনের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না।

 

ভোরের আকাশ/হ.র

সচিব

শেয়ার করুন: