শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র এখন থেকে অনলাইনে

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র এখন থেকে অনলাইনে
বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র এখন থেকে অনলাইনে

বিদেশি বিনিয়োগকারী ও কর্মীদের জন্য নিরাপত্তা ছাড়পত্রের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিজিটাল হলো। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, ১ অক্টোবর থেকে এই সেবা চালু হয়েছে। এখন থেকে বিদেশিরা সরাসরি বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিধি অনুযায়ী, কর্মানুমতি পাওয়া প্রত্যেক বিদেশি বিনিয়োগকারী ও কর্মীর জন্য নিরাপত্তা ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট সংস্থা তা যাচাই করবে। কোনো আপত্তি না থাকলে ২১ কার্যদিবসের মধ্যেই ছাড়পত্র অনুমোদিত হয়েছে বলে ধরা হবে। তবে কর্মানুমতিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা না পড়লে সেই অনুমতি বাতিল হয়ে যাবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “নিরাপত্তা ছাড়পত্রের ডিজিটাল প্রক্রিয়া বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করবে। এ উদ্যোগের ফলে স্বচ্ছতা ও গতি দুটোই বাড়বে।” এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদার হবে এবং বিদেশি বিনিয়োগকারীরা ভিসা ও কর্মসংস্থান সম্পর্কিত সেবা আরও সহজে পাবেন।

গত ২ সেপ্টেম্বর বিডা কার্যালয়ে অনুষ্ঠিত এক আন্তঃসংস্থা বৈঠকে অনলাইনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সেই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিনিয়োগ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া ভিসা নবায়ন, ফি পরিশোধ, ‘ভিসা অন অ্যারাইভাল’ ফি প্রদানের অনলাইন ব্যবস্থা এবং আন্তঃসংস্থাগত তথ্যভাণ্ডার তৈরির কাজও চলছে। ডিসেম্বরের মধ্যে এসব কার্যক্রম শেষ হওয়ার আশা করছে বিডা।

ভোরের আকাশ // হ.র

বিডাপ্রবাসী সেবা

শেয়ার করুন: