শিরোনাম
মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডটিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডেদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডটিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডেদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ: মাইকেল মিলার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের চলমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জোটটি বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। একই সঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, দেশে যা ঘটছে সে বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান সময়কে একটি সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে মাইকেল মিলার বলেন, "এখন এমন একটি প্রবণতা রয়েছে যে— এটি একটি সন্ধিক্ষণ, সবকিছু বদলে যাচ্ছে। তবে আমার পূর্ণ আস্থা আছে যে, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।"

আরও পড়ুন

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

অনুষ্ঠানে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত জানান, আগামী দিনে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্বের সম্পর্ক আরও জোরদার হবে।

পাশাপাশি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের (গ্র্যাজুয়েশন) বিষয়ে তিনি বলেন, এই উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে আরও ভালো প্রস্তুতি নেবে বলে ইউরোপীয় ইউনিয়ন আশা করে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: