আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস। ১৯৯৬ সাল থেকে প্রতিবছর এ দিনটি উদযাপিত হচ্ছে সহনশীলতার মূল্যবোধকে ধারণ ও প্রসারিত করার বিশ্বাসে। এ দিবস পালনের উদ্দেশ্য, সমাজে ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনে মানুষকে আরও সচেতন করা। একই সঙ্গে অসহিষ্ণুতা, বৈষম্য ও বিদ্বেষের ঝুঁকি সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করাও এই দিবসের অন্যতম লক্ষ্য।
রোববার (১৬ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস। ১৯৯৬ সাল থেকে প্রতিবছর এ দিনটি উদ্যাপন হচ্ছে সহনশীলতার মূল্যবোধকে ধারণ ও প্রসারিত করার বিশ্বাসে।
১৯৯৫ সালের ১৬ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) সদস্য রাষ্ট্রগুলো ‘সহনশীলতা নীতির ঘোষণাপত্র’টি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। ওই ঘোষণায় মানুষকে সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে সজাগ করার জন্য এ বিষয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপনের আহ্বান জানানো হয়।
ইউনেস্কো মনে করে, মানব সমাজ স্বাভাবিকভাবেই বৈচিত্র্যময় এবং এ বৈচিত্র্যময় পৃথিবীতে ভিন্ন মত ও সম্প্রদায়ের মধ্যে ভাবের আদান-প্রদান ও সম্প্রীতি নিশ্চিত করতে মানুষের মধ্যে সহনশীল মনোভাব প্রয়োজন।
সমাজে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার উপস্থিতি সংঘাতের পথকে প্রশস্ত করে না। বরং সহনশীল পরিবেশ এ সামাজিক বাস্তবতাকে সঠিক পথে পরিচালনার মাধ্যমে সমাজের অন্তর্নিহিত সক্ষমতা বাড়ায়।
ভোরের আকাশ/এসএইচ