শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ দেশের ২ জেলায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির গ্রিড সংরক্ষণ বিভাগ (জিএমডি), রংপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যটি নিশ্চিত করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড, কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান জানান, শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত জিএমডির আওতাধীন রংপুর-কুড়িগ্রাম এবং রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকেজো কন্ডাক্টর পরিবর্তন এবং ১৩২ কেভি লালমনিরহাট ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ করা হবে।

এ কারণে লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলায় প্রায় ১২০ মেগাওয়াট লোডশেডিং হবে। একই সময় রংপুর শহরে ৩৩ কেভি লালবাগ ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেডিং হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেমের নিরাপত্তার স্বার্থে এসব সংরক্ষণ কাজ করা অতি জরুরি।

তিনি আরও জানান, সংরক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ছয় ঘণ্টা নেসকোসহ পল্লী বিদ্যুতের আওতাধীন কুড়িগ্রামের সাতটি উপজেলায় (জামালপুরের আওতাধীন রৌমারী ও রাজীবপুর বাদে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

ভোরের আকাশ/মো.আ.

সরবরাহ বন্ধবিদ্যুৎ

শেয়ার করুন: