শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রমজানে আইসিসিবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রমজানকে কেন্দ্র করে রাজধানীর ব্যস্ততম ইভেন্ট স্পেস রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আবারও জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার। মাহে রমজানের তৃতীয় দিনে এখানে বিকেলে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

এ ইফতার বাজারটি গত কয়েক বছর ধরে আয়োজন করে আসছে আইসিসিবি। ঢাকার ভোক্তাদের কাছে এটি গত কয়েক বছর ধরে পরিচিত হয়ে উঠেছে।

আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব পরিবেশে ঐতিহ্যবাহী স্বাদের ইফতার সহজে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় ক্রেতাদের মধ্যে বাড়ছে আগ্রহ। দাম, ক্রেতা চাপ, নিরাপত্তা ও নতুন খাবারের ট্রেন্ড সব দিক থেকেই এবারের বাজার ইতিবাচক সাড়া পাচ্ছে।

এখানে পুরান ঢাকার স্বাদে রসালো ইফতারির স্বাদ স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে পাওয়া যাচ্ছে, যা সাধারণ রাস্তাঘাটের বাজারের তুলনায় অনেক আরামদায়ক।

আইসিসিবির হল ৫ এ প্রায় ৩০টি স্টলে বিভিন্ন ক্যাটারিং সার্ভিস ও রেস্টুরেন্ট তাদের ইফতারির সাজসজ্জা করেছেন।

এখানে পুরান ঢাকার শাহীর স্বাদে বিভিন্ন ইফতারের আইটেম যেমন কাচ্চি, তেহারি, রোস্ট কাবাব, মাটন লেগ রোস্ট, চিকেন রেশমি কাবাব, জিলাপিসহ অন্যান্য বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। অনেক স্টল নতুন আইটেমও যুক্ত করেছে এ বছর।

প্রাণবন্ত পরিবেশে প্রতিদিন বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে এই বাজারে প্রাণচাঞ্চল্য বাড়তে থাকে। অফিসফেরত ক্রেতা, পরিবার এবং তরুণদের উপস্থিতিতে পুরো হলজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

জনপ্রিয় আইটেমগুলো দ্রুত বিক্রি হয়ে যাওয়ায় অনেক ক্রেতাকে আগে ভাগে এসে কেনাকাটা করতে দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, বিশেষ করে হালিম, কাবাব, দই বড়া ও মিষ্টান্ন আইটেমের প্রতি আগ্রহ বেশি।

ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঐতিহ্যবাহী পুরান ঢাকার খাবারের পাশাপাশি নতুন ধাঁচের কিছু আইটেমও ক্রেতাদের আকর্ষণ করছে।

ফ্যামিলি ইফতার প্ল্যাটার, ফিউশন কাবাব আইটেম এবং বিশেষ ডেজার্ট আইটেম তরুণ ক্রেতাদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে।

এক জায়গায় বিভিন্ন স্বাদের খাবার পাওয়ায় অনেকেই এটিকে সুবিধাজনক বিকল্প হিসেবে দেখছেন।

রমজানজুড়ে প্রতিদিন বিকেল ৩টা থেকে ইফতারের আগ পর্যন্ত চলা এই বাজার ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক ও নির্ভরযোগ্য ইফতার সংগ্রহের অভিজ্ঞতা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/নি. ব

ইফতারি

শেয়ার করুন: