শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম বাংলাদেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম বাংলাদেশ
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম বাংলাদেশ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে। এর মাধ্যমে দেশটি প্রথমবারের মতো এই সূচকের দুই অঙ্কের (ডাবল-ডিজিট) র‍্যাঙ্কিংয়ে প্রবেশ করল। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

এ বছর সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করে ‘হাই ইজিডিআই’ (উচ্চ ই-গভর্নমেন্ট) শ্রেণিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ, যা ২০২৬ সালের বৈশ্বিক গড় স্কোরের (০.৬৬৭৫) চেয়েও বেশি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সূচকটির দুটি উপাদানেও বাংলাদেশ রেকর্ড স্কোর গড়েছে—অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০.৬৯।

জাতিসংঘের ইউএন ডেসা প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ অনুযায়ী, এবারের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। নাগরিক সেবায় ডিজিটাল সক্ষমতা ও অবকাঠামোগত অগ্রগতির তিনটি মানদণ্ডের ভিত্তিতে তৈরি এই সূচকে এবার ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ শ্রেণিতে জায়গা করে নিয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: