শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গুলশানে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
গুলশানে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২
গুলশানে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

রাজধানীর গুলশান পুলিশ প্লাজার সামনে ডিশ ব্যবসায়ী সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার মূলহোতাসহ হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি দল।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ এর অধিনায়ক(সিও) লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি দল। আজ বুধবার দুপুরে উত্তরার র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

গত ২০ মার্চ রাতে রাজধানীর গুলশান পুলিশ প্লাজার সামনে গুলিতে নিহত হন সুমন মিয়া ওরফে টেলি সুমন। পরিবারের দাবি, মহাখালী এলাকার ‘সেভেন স্টার গ্রুপের’ সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত।

পরিবারের অভিযোগ, ইন্টারনেট সংযোগের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যার ঘটনায় সুমনের স্ত্রী মৌসুমি আক্তার বাদী হয়ে পরদিন (২২ মার্চ) গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, সেভেন স্টার গ্রুপের রুবেল ও তার সহযোগীরা এর আগে একাধিকবার সুমনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছিল এবং তাকে মারধরও করেছিল। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই সুমনকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়।

ভোরের আকাশ/এসএইচ
 

শেয়ার করুন: