শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেবিচক চেয়ারম্যানের ছবি ও ভুয়া নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যানের ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বেবিচকের জনসংযোগ বিভাগ জানায়, প্রতারক চক্রটি চেয়ারম্যানের নাম, ছবি এবং ভুয়া নম্বর ব্যবহার করে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রতারণামূলক তৎপরতায় জড়াচ্ছে।  বিষয়টি কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।

বেবিচক বলছে, ‌‘সবার উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর যোগাযোগ থেকে সতর্ক থাকুন এবং প্রতারণার শিকার হবেন না।

যদি কেউ এমন কোনো ফোন কল বা বার্তা পান, তা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানান।’

সকলকে বিভ্রান্তি থেকে বিরত থাকার এবং প্রতারণার শিকার না হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

বেবিচক

শেয়ার করুন: