কটিয়াদি কার্প হ্যাচারি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (১৬ আগস্ট) দুপুর ১টায় কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
হ্যাচারি পরিদর্শন শেষে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’
সকাল সাড়ে ১১টার দিকে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের মধ্যে মাছের পোনা বিতরণ করেন তিনি।
এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও দেশের মানুষের পুষ্টিনিরাপত্তায় এ খাতের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/জেআ