শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ
মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ হস্তান্তরের পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’।

মঙ্গলবার (১৫ এপ্রিল) নৌবাহিনী জাহাজ দেশে ফেরে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ইয়াঙ্গুন বন্দরে ১২০ টন ত্রাণসামগ্রী হস্তান্তরের পর বানৌজা সমুদ্র অভিযান ১৩ এপ্রিল মিয়ানমার ত্যাগ করে।

এর আগে গত ৩০ মার্চ ও ১ এপ্রিল, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি দল মিয়ানমারে পাঠানো হয়।

এ দলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও অসামরিক চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ছিলেন। উদ্ধার ও চিকিৎসা দলটি ধসে পড়া ভবন ক্লিয়ারিং, উদ্ধার এবং জটিল অস্ত্রোপচারসহ দুর্যোগপীড়িত মানুষের সেবায় কাজ করেন।

বর্তমানে মিয়ানমারে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হওয়ায় নৌবাহিনীর জাহাজে তাঁদের নিরাপদে দেশে নিয়ে আসা হয়। মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: