শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট জেনারেল সালভা কির মায়ারদিতের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম।

শুক্রবার (২১ আগস্ট) ইথিওপিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশটির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে (ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আবাসিক) তার লেটার অব ক্রেডেন্স পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি দক্ষিণ সুদের অগ্রযাত্রায় বাংলাদেশি উদ্যোক্তাদের অবদানের প্রশংসা এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকে তার কার্যালয়ে সবসময় স্বাগত জানানো হবে বলে আশ্বস্ত করেন।

আরও পড়ুন

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জোবায়দা খানম এবং দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক)।

বাংলাদেশ ও দক্ষিণ সুদানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে নতুন রাষ্ট্রদূত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/ইউএম

রাষ্ট্রদূত,বাংলাদেশ,দক্ষিণ সুদান

শেয়ার করুন: