শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের ট্রাম্পের আহ্বান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং উল্লেখ করেছেন, এর মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের উন্নত সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) লেখা চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভবিষ্যৎ সফলতাও কামনা করেছেন।

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘আশা করি আপনি দুই পক্ষের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের সম্পর্কের অসাধারণ অগ্রযাত্রা বজায় রাখবেন। এতে উভয় দেশেরই কৃষক-শ্রমিক লাভবান হবেন। একই সঙ্গে আশা করি, আপনি দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করবেন, এতে আপনার সামরিক বাহিনী বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে।’

তিনি আরও লেখেন, ‘আমি আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমার পূর্ণ আস্থাভাজন। আমরা একসঙ্গে আমাদের উভয় দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা আরও বাড়ানোর সুযোগ পেয়েছি। আগামী দিনের জন্য আপনাকে শুভকামনা।’

এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরাসরি অভিনন্দন জানিয়েছিলেন। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয় : ‘বাংলাদেশের জনগণকে সফল নির্বাচনের জন্য অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ।’

ভোরের আকাশ/এনএস

ডোনাল্ড ট্রাম্পতারেক রহমানপ্রধানমন্ত্রী

শেয়ার করুন: