শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু আজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে বিজয় বইমেলা উদ্‌যাপন জাতীয় কমিটির এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি রেজাউল করিম বাদশা।

বিজয় বইমেলা চলবে ১০ থেকে ২২ ডিসেম্বর। কর্মদিবসে বেলা আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপুসের পরিচালক আবুল বাসার ফিরোজ, মেলা আয়োজক কমিটির যুগ্ম সমন্বয়কারী রাজ্জাক রুবেল, সহসমন্বয়কারী কাউছার আহম্মেদ প্রমুখ।

মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ছাড়াও প্রতিদিন বর্ধমান হাউসসংলগ্ন বিজয় মঞ্চে ‘যুক্তি-তক্কো-গপ্পো’ এবং বটতলার নজরুল মঞ্চে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

বাংলা একাডেমিশুরুবইমেলাঢাকা

শেয়ার করুন: