শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্মারকলিপি দিতে যাওয়ার পথে বাধা

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে জিগাতলায় বিজিবির ৪ নং গেটের সামনে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সেখান থেকে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎ চেয়ে না পেয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।  

রোববার দুপুর সোয়া ১২টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষ থেকে পাঁচ প্রতিনিধি পিলখানার ৪ নং গেটে যান স্মারকলিপি নিয়ে। তবে তাদের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। স্মারকলিপি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাসে তাদের ফেরত পাঠানো হয়।

এর আগে, বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্যরা। সকাল সাড়ে ১০টার পর পিলখানার সামনের এলাকায় বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা জড়ো হতে থাকেন। পরে সব মিলিয়ে অন্তত তিন শতাধিক ব্যক্তি সেখানে অবস্থান নেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: