শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করে প্রশাসনিক কার্যক্রম শুরু করতে হবে : ডা. শফিকুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ নিয়ে আর কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করে এর প্রশাসনিক কার্যক্রম শুরুর ব্যবস্থা করতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশ ঘণ্টা মানুষ বিদ্যুৎ পায় না, গ্যাস পায় না, পানি পায় না। কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ব্যবসায়ীরা চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারছেন না। কুমিল্লায় দুর্নীতি আছে। এসব সমস্যার সমাধানের জন্যই আমরা রাস্তায় নেমেছি।

কুমিল্লা বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা কি বিভাগ পেয়েছে? পায়নি। ১৯৯৪ সালে যখন সিলেট বিভাগ হয়েছে, একই সময়ে কুমিল্লা বিভাগ করার দাবিও উঠেছিল। কিন্তু তখন কুমিল্লা বিভাগ হয়নি, অথচ সিলেট বিভাগ হয়েছে। তাহলে কুমিল্লাবাসীর অপরাধ কী?

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমীর বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাইপানাই করবেন না। কুমিল্লা বিভাগ দেন, কুমিল্লা বিভাগ করেন। এই দাবি বাস্তবায়ন করুন। পাশের নোয়াখালী এবং বৃহত্তর নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন। তারাও একটি বিভাগ পাওয়ার দাবিদার। তাদেরও বিভাগ দেওয়া হোক। তবে কুমিল্লার বিভাগীয় দাবিটি যেহেতু ১৯৯৪ সাল থেকে চলে আসছে, তাই আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারও কুমিল্লা বিভাগ দেওয়ার কথা বলেছে। তাহলে দিচ্ছেন না কেন? কুমিল্লা বিভাগ দিন। বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু করার যাবতীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করুন।
কুমিল্লা বিমানবন্দর চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানিয়ে তিনি বলেন, কুমিল্লায় একটি বিমানবন্দর রয়েছে, যা প্রশিক্ষণের কাজেও ব্যবহৃত হয়। সম্ভাব্যতা যাচাই করে যদি সবদিক থেকে এটি উপযোগী হয়, তাহলে জনগণের জন্য বিমানবন্দরটি চালুর উদ্যোগ নিতে হবে। তবে আমাদের দাবি পরিষ্কার, বিমানবন্দরের আগে কুমিল্লা বিভাগ চাই। বিভাগের দাবি আগে বাস্তবায়ন করতে হবে।
কুমিল্লার মানুষের প্রশাসনিক ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন প্রশাসনিক কাজে কুমিল্লার মানুষকে এখন চট্টগ্রামে ছুটতে হয়। কুমিল্লা বিভাগ হলে প্রশাসনিক কাজের বড় একটি অংশ এখানেই সম্পন্ন হবে। এতে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমীর। তিনি বলেন, নির্বাচনের আগে সরকার জনগণকে যেসব কথা দিয়েছিল, তারা সেসব কথা রক্ষা করছে না। কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো নয়। চাঁদাবাজি বন্ধ হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? তিনি সংসদে সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। কিন্তু নিজের মন্ত্রণালয়ের কী অবস্থা, তার কোনো খবর নেই। তিনি উল্লেখ করেন, সরকারের একজন সিনিয়র সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ মাদকে সয়লাবে ভাসছে এবং সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। ব্রেকিং নিউজ অ্যালার্ট
ডা. শফিকুর রহমান বলেন, যিনি নিজের বাড়ির এলাকায় মাদকের চালান বন্ধ করতে পারেন না, তিনি আবার সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন। তাকে বলতে চাই, আপনি যদি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, তাহলে অন্য সবকিছু বাদ দিয়ে আগে নিজের মন্ত্রণালয় ঠিক করুন। আমাদের যুবসমাজকে রক্ষা করুন। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করুন। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।

পদুয়ার বাজারের এ পথসভায় ডা. শফিকুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জামায়াতের মাওলানা আব্দুল হালিমসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন এর সভাপতিত্বে পথসভা পরিচালনা করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

এ সময় বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আলী হোসেন আকন্দ, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যোবায়েব আহমেদ ভূইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মু. আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, চাঁদপুর জেলা আমীর মু. বিল্লাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পথসভায় কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. শফিকুল আলম হেলাল, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপি কুমিল্লা মহানগরী আহ্বায়ক মো. সিরাজুল হক, বাংলাদেশ পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মু. সোলাইমান, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি মু. নাজমুল হাছান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির, কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম, উত্তর জেলা সভাপতি মু. শাকিল আহম্মদ, এলডিপি কুমিল্লা মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলাম ও উত্তর জেলা সভাপতি গিয়াস উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: