নির্বাহী হাকিমদের আসনভিত্তিক তথ্য চাইল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত নির্বাহী হাকিমদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য চাইল নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো.শহীদুল ইসলাম এ সংক্রান্ত চিঠি জেলা প্রশাসকদের পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য আগামী ৯ ফেব্রুয়ারি ১১টার মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।
গত ৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ভোরের আকাশ/নি. ব