শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫- এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৬৯,২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদ দিয়ে দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) থেকে দেখা যাবে।

এই পরীক্ষার জন্য ১৪ হাজার ৩৮৫ শূন্যপদে অংশ নিয়েছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী। পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং ‘ডিভাইস পার্টি’ সক্রিয় হয়ে ওঠে। তারা পরীক্ষার্থীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের সহায়তা দিত।

ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে গিয়ে ২০৭ জন প্রার্থীকে হাতেনাতে আটক করা হয়। এদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন এবং রংপুরে দুজন রয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই।

 

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: