শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুন-গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগের রাজনীতির সুযোগ নেই: যুবদল নেতা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

অপপ্রচার, অসহিষ্ণু রাজনৈতিক কর্মকাণ্ড, শিষ্টাচারবহির্ভূত আচরণ এবং নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে চট্টগ্রাম নগরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী যুবদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) সকালে নগরের টাইগারপাস এলাকায় এ কর্মসূচি শুরু হয়। পরে দিনব্যাপী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে তাদের দাবি ও বক্তব্য তুলে ধরেন।

কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদল নেতা মো. শহিদুল ইসলাম শহিদ।

সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে উপস্থিত হন। এ সময় তারা রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং অভিযোগগুলোর বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি চলাকালে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান, মাহফুজুর রহমান ও ফেরদৌস আহমেদ মুন্না নগরের বিভিন্ন এলাকায় গিয়ে কর্মসূচির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তারা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, চট্টগ্রাম সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলন ও অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতেও অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে, ভবিষ্যতেও হবে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি। খুন, গুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে জনগণের প্রশ্ন থেকেই যাবে।

তিনি আরও বলেন, রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম হওয়া উচিত, ভয়ভীতি বা বিভাজন তৈরির হাতিয়ার নয়। দেশের মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদল সবসময় মাঠে থাকবে।

যুবদল নেতা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেটি হতে হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে। সহিংসতা, বিশৃঙ্খলা ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে কোনো রাজনৈতিক পরিবেশ টেকসই হতে পারে না।

তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে। এসব বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে এবং সত্য তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।

সভায় অন্যান্য নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের অধিকার, জবাবদিহিতা ও সুশাসনের ভিত্তিতে। তারা দাবি করেন, একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীল আচরণ ও সহনশীলতা প্রয়োজন।

আরও পড়ুন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা প্রতিরোধে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক বিরোধ যেন কোনোভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকেও সবাইকে নজর দিতে হবে।

কর্মসূচি থেকে নেতারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের আকাশ/এনউব

যুবদল নেতা

শেয়ার করুন: