শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে অবস্থানরত একটি জাহাজে আটকে পড়েছেন ১৫ বাংলাদেশি নাবিকসহ মোট ২৫ জন ক্রু। যুদ্ধাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পাশাপাশি বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুবাইয়ের ভিসা জটিলতা, যার ফলে চুক্তি শেষ হওয়া সত্ত্বেও দেশে ফিরতে পারছেন না তারা।

ভিডিও বার্তায় মোহাম্মদ জাহিদ হোসেন নামে এক বাংলাদেশি মেরিনার জানান, গত দুই মাস ধরে ওই অঞ্চলে অত্যন্ত ভয়াবহ ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। উক্ত জাহাজে থাকা ২৫ জন নাবিকের মধ্যে রয়েছেন, বাংলাদেশি ১৫ জন, ফিলিপিনো ৮ জন, ভারতীয় ২ জন

জাহিদ হোসেন জানান, অনেক নাবিকের জাহাজে চাকরির চুক্তির মেয়াদ (Contact Period) শেষ হয়ে গেলেও কোম্পানি তাদের দেশে পাঠাতে পারছে না। দুবাই হচ্ছে মেরিনারদের সাইন-অন (জাহাজে ওঠা) এবং সাইন-অফ (জাহাজ থেকে নামা) করার প্রধান কেন্দ্র। কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা থাকায় তারা জাহাজ ছাড়তে পারছেন না। উদ্বেগজনক বিষয় হলো, একই জাহাজে থাকা ভারত ও ফিলিপাইনের নাগরিকরা কোনো সমস্যা ছাড়াই সাইন-অন ও সাইন-অফ করতে পারছেন।

আরও পড়ুন

বেইজিংয়ে পৌঁছেছেন আব্বাস আরাগচি

আটকে পড়া নাবিকদের পক্ষ থেকে তিনি বাংলাদেশ সরকারের কাছে জরুরি হস্তক্ষেপের অনুরোধ করিয়েছেন। জাহিদ হোসেন বলেন, আমাদের পরিবার-পরিজন আমাদের নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সরকারের কাছে অনুরোধ, এই ভিসা জটিলতা নিরসনে দ্রুত কাজ করুন, যাতে আমরা নিরাপদে দেশে ফিরতে পারি।বাংলাদেশ সংবাদ

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সি-ফেয়ারার্স ইউনিয়ন ব্যক্তিগতভাবে তাদের খোঁজখবর রাখছে। তবে এই সংকট সমাধানে এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পর্যায় থেকে শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ এখন সময়ের দাবি। 

ভোরের আকাশ/আ.র

নাবিকদের আকুতি

শেয়ার করুন: