শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে
হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে

হলি আর্টিজান হামলা নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দেওয়া বক্তব্য জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে বিষয়টিকে ‘অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত’ আখ্যা দিয়েছে ডিএমপি।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত মঙ্গলবার  বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ঊদ্ধৃত করে প্রকাশিত সংবাদে ডিএমপির দৃষ্টি আকর্ষিত হয়েছে।  এ সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক।  ঢাকা মহানগর পুলিশ এ ঘটনায় নিহত দেশি-বিদেশি সবার আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

ডিসি তালেবুর জানান, ঘটনাটি নিয়ে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে।  প্রকৃতপক্ষে ডিএমপি কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জ ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন।  তথাপি, অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের এরই মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।  এছাড়া ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে।  এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ বিশ্বাস করে এ বিষয়ে অহেতুক ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

ভোরের আকাশ/জাআ

হলি আর্টিজানে হামলার মামলাডিএমপি কমিশনার

শেয়ার করুন: