শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচনকে কেন্দ্র করে জারি করা অন অ্যারাইভাল ভিসার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগের নিয়মেই এখন অন অ্যারাইভাল ভিসা দেবে বাংলাদেশ।

সোমবার (১৯ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রণালয় থেকে সব দেশে বাংলাদেশ মিশনকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা বিমানবন্দরে এসে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।  

এর আগে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়। এক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা নেওয়ার অনুরোধ জানানো হয়।

ইউরোপে বাংলাদেশ মিশনের একজন কূটনৈতিক জানান, অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করার নির্দেশনা এসেছে ঢাকা থেকে। আমরা সংশ্লিষ্ট দফতরে ভিসা চালুর বিষয়টি জানিয়েছি।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, বিদেশ থেকে যারা আসবেন, তাদের সঙ্গে প্রয়োজনীয় নথি , ভ্রমণের সঠিক কারণ ইত্যাদি যাচাই-বাছাই করে ভিসা ইস্যু করার নির্দেশনা দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। অসঙ্গতি পেলে ইমিগ্রেশন থেকে যাত্রীকে ফেরত পাঠাতে পারবে।

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিসর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটান এবং ইউরোপীয় দেশগুলো থেকে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ কিংবা চাকরির জন্য বাংলাদেশে আসা নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।

এই ভিসা বন্ধের পর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে।

কাম্য নয় এমন অনেকে এসে হাজির হয়ে যেতে পারে। এ জন্য আমরা ভিসা বন্ধ করছি না। কেউ যদি আসতে চান, ভিসা নিয়ে আসুন। যাদের উদ্দেশ্য ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেবো, হুট করে কেউ যেন হাজির হয়ে না যায়।”

ভোরের আকাশ/নি. ব

ভিসা অফিস

শেয়ার করুন: