আজ থেকেই এমপি মিষ্টির এই পদত্যাগপত্র কার্যকর: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্রটি জমা দেন।
এদিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ থেকেই এমপি মিষ্টির এই পদত্যাগপত্র কার্যকর হলো।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন ২৩এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তার এই আসনটি শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট আসলে পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।
তিনি আরও বলেন, ‘গেজেট আসার পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো। গেজেট আসলে পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব।’
জাতীয় সংসদের স্পিকার বলেছেন, ‘সংসদের বিধান হলো এই যে এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।’
ভোরের আকাশ/জেআ