শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিমা বিসর্জনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এ বছর বিসর্জনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

বুধবার (১ অক্টোবর) বিকেলে বনানীর একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি বিসর্জনস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও সার্বক্ষণিক তৎপর থাকবেন।

মো. সাজ্জাত আলী বলেন, আমরা প্রায় এক মাস আগে থেকেই পূজাকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি যৌথভাবে একাধিক বৈঠক করেছে, যাতে পূজার সার্বিক আয়োজন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

তিনি বলেন, এ বছর রাজধানীতে মোট ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ মহাষ্টমী ও নবমীর আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল প্রতিমা বিসর্জন হবে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সম্প্রীতির গুরুত্ব উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এই দেশে শত শত বছর ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। আমাদের দায়িত্ব এই সম্প্রীতির বার্তা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়া।

পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

ডিএমপি কমিশনারপ্রতিমা বিসর্জন

শেয়ার করুন: