শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর আকাশসীমা বন্ধের পর পুনরায় খুলে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত।

মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুন বাংলাদেশে সময় রাত ৩টা থেকে দেশগুলো তাদের আকাশসীমা আবার উন্মুক্ত করেছে। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট নিয়মিত চলাচল করছে।

এই পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে এই অস্থির পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।

এর আগে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল।

এ পরিস্থিতিতে সোমবার থেকে এসব দেশের সঙ্গে বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমান চলাচলও বন্ধ ছিল বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।
ভোরের আকাশ/এসএইচ

স্বাভাবিককাতারকুয়েতআরব আমিরাতবিমান চলাচল

শেয়ার করুন: