শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিদিনই জুলাই অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি তৈরি হচ্ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতিদিনই জুলাই অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি তৈরি হচ্ছে: প্রেস সচিব
প্রতিদিনই জুলাই অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি তৈরি হচ্ছে: প্রেস সচিব

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতিদিনই নতুন নতুন প্রামাণ্যচিত্র নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ (১ আগস্ট) রাজধানীতে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্টে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “জুলাই অভ্যুত্থান নিয়ে অসংখ্য ডকুমেন্টারি তৈরি হচ্ছে। যেখানে ১৯৭১ সালের ইতিহাসে হাতে গোনা কয়েকটি প্রামাণ্যচিত্র ছিল, সেখানে এখন জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিনই নতুন কাজ আসছে।”

তিনি জানান, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও অংশগ্রহণকে ঘিরে ডকুমেন্টারি তৈরি করছে। “গণ-অভ্যুত্থান কীভাবে ছড়িয়ে পড়েছিল, ছাত্ররা কীভাবে ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করেছে—এই বাস্তবতাগুলোই উঠে আসছে প্রতিটি নির্মাণে,” বলেন তিনি।

প্রেস সচিব আরও বলেন, “বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক আধিপত্যের যে প্রভাব, সেটিকে চিরতরে নিরস্ত করার কৌশল নিয়ে এখন সবাই ভাবছে। সাংস্কৃতিক মুক্তির এই ধারা টিকিয়ে রাখতে হবে।”

ভোরের আকাশ/হ.র

প্রেস সচিব

শেয়ার করুন: