শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবারও ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

নিত্যপণ্যের বাজারে চাপ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দুই মাস বন্ধ থাকার পর ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এবার সাধারণ জনগণও স্বল্পমূল্যে টিসিবির তিনটি প্রধান পণ্য—সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল—ক্রয় করতে পারবেন।

শনিবার (১৫ নভেম্বর) থেকে রাজধানীর বাইরে একাধিক জেলায় খোলা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে পরবর্তী ১৪ দিন, প্রতিদিন (শুক্রবার বাদে) নির্দিষ্ট সময়ে। প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হবে, যাতে বাড়তি ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট এলাকার মানুষ পণ্য সংগ্রহ করতে পারেন।

টিসিবি জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার বাদে) ৬১টি ট্রাকে পণ্য বিক্রি চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ জন ভোক্তা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।

টিসিবির তথ্য অনুযায়ী প্রতিদিন ট্রাক থাকবে—সিলেট মহানগরী: ৪টি, নারায়ণগঞ্জ: ৬টি, রংপুর: ৫টি, লক্ষ্মীপুর: ৬টি, মৌলভীবাজার: ৪টি, কুষ্টিয়া: ৫টি, চট্টগ্রাম: ১৩টি, জামালপুর: ১২টি, নরসিংদী: ৩টি, ভোলা: ৩টি। মোট ৬১টি ট্রাক। একজন ভোক্তা সর্বোচ্চ কিনতে পারবেন— ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (৭০ টাকা কেজি)।

স্বল্প আয়ের মানুষের চাপ কমাতে সরকার টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে থাকে। তবে বাজেট সংকট ও বেশি ভর্তুকির চাপের কারণে গত ১৩ সেপ্টেম্বর ট্রাক সেল বন্ধ করা হয়। এরপর দুই মাস ধরে আর ট্রাক সেল হয়নি।

বিশ্লেষকেরা মনে করেন, শহরাঞ্চলে কার্যকর সামাজিক সুরক্ষার অভাবের কারণে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে টিসিবির ট্রাক সেল চলমান থাকা উচিত।

তবে কর্মকর্তারা বলছেন, নিয়মিত ট্রাক সেল চালাতে গেলে বাড়বে ভর্তুকির চাপ।

ভোরের আকাশ/এসএইচ

 

টিসিবির পণ্য

শেয়ার করুন: