শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৫ ডিসেম্বর তীব্র যানজটের শঙ্কা, বিমান যাত্রীদের সতর্কবার্তা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কগুলোতে ব্যাপক জনসমাগমের কারণে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সম্মানিত যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।

বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বিমান কর্তৃপক্ষ জানায়, ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) প্রচুর মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই এলাকার সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।

এই অবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটের যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময়ের পর্যাপ্ত আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যানজটের কারণে যেন কোনো যাত্রী ফ্লাইট মিস না করেন, সেজন্যই এই আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীদের যাত্রা যেন সুষ্ঠু ও নির্বিঘ্ন হয়, সেটি নিশ্চিত করতেই এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে। যাত্রীদের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি।

ভোরের আকাশ/মো.আ.

 

 

বিশেষ সতর্কতাযাত্রী চলাচলশাহজালাল বিমানবন্দর

শেয়ার করুন: