শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জেট ফুয়েলের দাম কমানোর প্রজ্ঞাপন জারি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন এ দাম রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। জেট ফুয়েলের আগের দাম ছিল প্রতি লিটার ২২৭ টাকা ৮ পয়সা। দাম কমানোর পর ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। 

এদিকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।

নতুন দরে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার, যা আগে ছিল ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার। এই মূল্য শুল্ক ও মূসকমুক্ত।

চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে প্রতি লিটারের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে তা দাঁড়ায় ৯৫ টাকা ১২ পয়সায়।

আরও পড়ুন

আজ থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু

তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা দেখা দিলে দেশের বাজারেও এর প্রভাব পড়ে। মার্চে প্রথম দফায় জেট ফুয়েলের দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়।

এরপর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিল মাসে তা আরও বেড়ে দাঁড়ায় ২২৭ টাকা ৮ পয়সায়।

ভোরের আকাশ/আ.র
 

জেট ফুয়েল

শেয়ার করুন: