শিরোনাম
সোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধা

টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রিপেইড মিটার রিচার্জ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিপেইড মিটার রিচার্জ ব্যবস্থায় বড় ধরনের সাময়িক বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ বা ব্যাহত থাকতে পারে রিচার্জ সেবা। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বন্ধ বা বিঘ্নিত হতে পারে।

তবে এ নির্দেশনা সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। যেসব গ্রাহকের প্রিপেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, শুধু তাদের মিটারে এ সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

এ অবস্থায় নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো। এতে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

আরও পড়ুন

১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষা

এ ছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে গ্রাহকদের।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: