শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকযোগে সরাসরি ইসিতে ভোটগণনার বিবরণী পাঠানোর নির্দেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসার কর্তৃক ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সকল রিটার্নিং অফিসারদের দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফার বিধান অনুসারে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র হতে সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী ১(এক) কপি প্রেরণ করবেন।

এক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত বিশেষ খামের মাধ্যমে সাধারণ ভোটকেন্দ্র হতে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনার বিবরণী (ফরম-১৬) ও গণভোটের ভোট গণনার বিবরণী (ফরম-৩) এবং পোস্টাল ব্যালট পেপার গণনা কেন্দ্র হতে পোস্টাল ব্যালটে প্রদত্ত ভোট গণনার বিবরণী (ফরম-১৬ক) ও গণভোটের পোস্টাল ব্যালট পেপার গণনার বিবরণী (ফরম-৪) প্রেরণ করবেন। সেজন্য প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে ১(এক)টি করে বিশেষ খাম সরবরাহ করতে হবে। ইতোমধ্যে এ বিশেষ খাম নির্বাচন কমিশন সচিবালয় হতে সংশ্লিষ্ট জেলায় সরবরাহ করা হয়েছে।

ভোট গণনার বিবরণী যথাযথভাবে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসাররা উক্ত ভোট গণনার বিবরণী বীমাকৃত ডাকযোগে অথবা রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করবেন এবং প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোস্ট অফিস হতে প্রাপ্তি স্বীকারও গ্রহণ করবেন। তবে তার জন্য প্রিজাইডিং অফিসার কর্তৃক অগ্রিম ডাকমাশূল পরিশোধ করার প্রয়োজন নেই অর্থাৎ প্রিজাইডিং অফিসারের উক্ত ভোটগণনার বিবরণী প্রেরণ করার জন্য নির্ধারিত খামে কোনো স্ট্যাম্প সংযোজনের প্রয়োজন হবে না। প্রয়োজনীয় ডাক মাশুল ডাক বিভাগকে ‘বুক এডজাস্টমেন্ট’ এর মাধ্যমে পরিশাধ করা হবে।

এবিষয়ে প্রিজাইডিং অফিসারকে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার সুস্পষ্টভাবে নির্দেশনা দেবেন। প্রিজাইডিং অফিসাররা জেলা উপজেলার প্রধান পোস্ট অফিসে অথবা ভোটকেন্দ্রের নিকটতম সুবিধাজনক অন্য কোনো পোস্ট অফিসে উক্ত ভোটগণনার বিবরণী পোস্ট করবেন।

ভোটগ্রহণের দিন উক্ত পোস্ট অফিসসমূহ সারা রাত প্রয়োজনবোধে পরদিন সকাল পর্যন্ত খোলা রেখে এবং তৎপরবর্তীতে অফিস সময়ের মধ্যে ডাকযোগে ভোটগণনার বিবরণী প্রেরণের বিশেষ খাম যাতে নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর ব্যবস্থা করা যায় তার জন্য নির্বাচন কমিশন সচিবালয় হতে ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

এবিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করার জন্য সকল রিটার্নিং অফিসারদের অনুরোধ করা করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

 

নির্বাচন কমিশনভোটগণনা

শেয়ার করুন: