শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের জন্য নিজেদের ভোটার এলাকা পরিবর্তনের (মাইগ্রেশন) সুযোগ শেষ হয়ে যাচ্ছে আগামী সোমবার (১০ নভেম্বর)।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। সম্প্রতি ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সীমা নিশ্চিত করা হয়েছে।

যেভাবে আবেদন করবেন
ভোটার এলাকা পরিবর্তনের জন্য ফরম-১৩ পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সরাসরি জমা দিতে হবে। ফরমটি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.ecs.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন নির্বাচনের জন্য ১৮ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এর আগে, ৪ নভেম্বর সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আবাসস্থল পরিবর্তনজনিত ভোটার স্থানান্তরের আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করতে হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার এলাকা পরিবর্তন করতে ইচ্ছুক নাগরিকদের অবশ্যই ফরম-১৩ সঠিকভাবে পূরণ করে নিজ এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

 

 

জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: