শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা, আপাতত স্থগিত কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৩:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা, আপাতত স্থগিত কর্মবিরতি
সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা, আপাতত স্থগিত কর্মবিরতি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা আপাতত তাদের কর্মবিরতি স্থগিত করেছেন। তবে দাবি আদায়ে নতুন কর্মসূচি হিসেবে রোববার ও সোমবার উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদান করবেন তারা।

বৃহস্পতিবার (২৯ মে) সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

তিনি জানান, ঈদের আগে হাতে থাকা সময়কে গুরুত্ব দিয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচির পথে হাঁটছেন। রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সোমবার স্মারকলিপি দেওয়া হবে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে।

মো. নুরুল ইসলাম বলেন, “প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টরা তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি। আমরা আশাবাদী, রোববার ইতিবাচক খবর পাব।”

ঐক্য ফোরামের নেতারা বলেন, অধ্যাদেশটি বাতিল না হলে ভবিষ্যতে আরও কঠোর নীতিমালা চাপিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে মাঠপর্যায়ের কর্মচারীরাও প্রতিষ্ঠান ও সংস্থাপ্রধানদের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি দেবেন।

প্রসঙ্গত, ২৫ মে জারি করা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’-এ চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। এ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালো আইন’ আখ্যা দিয়ে ২৪ মে থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিলেন কর্মচারীরা।

গত মঙ্গলবার সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে বসেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিব। বৈঠকে জানানো হয়, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে তার কাছে বিষয়টি উপস্থাপন করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত তখনই আসবে।

সরকারি কর্মচারীরা জানিয়েছেন, রোববার যদি দাবি পূরণের বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যায়, তাহলে সব কর্মসূচি প্রত্যাহার করে স্বস্তিতে ঈদ উদযাপন করবেন তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: