শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শীতের সকালে কুয়াশার চাদরে রাজধানী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পৌষের শীতে কাঁপছে গোটা দেশ। শীতের প্রভাব পড়েছে রাজধানী শহর ঢাকাতেও। পৌষের দ্বিতীয় সপ্তাহে আজ শনিবার ঘন কুয়াশার চাদরে আবৃত রয়েছে রাজধানী শহর। তীব্র শীত ও কুয়াশায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে তীব্র ভোগান্তিতে পড়েছেন রাজধানীর ছিন্নমূল মানুষেরা।

রাজধানীর ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও উড়ালসড়কের নিচে বসবাস করা ছিন্নমূল মানুষেরা শীতবস্ত্র, নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত খাবারের অভাবে চরম অনিশ্চিত ও কষ্টকর জীবনযাপন করছেন। এছাড়া সকালে নানা কাজে যাদের বাসা থেকে বের হতে হয়েছে, তাদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। 

গতকাল সন্ধ্যা ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা।

আবহাওয়া বিভাগের তথ্য বলছে, দেশের কয়েকটি এলাকায় মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা আরো কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা এবং কুয়াশার প্রকোপ।

ভোরের আকাশ/মো.আ.

শীত ও কুয়াশারাজধানীঢাকা

শেয়ার করুন: