শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রথমবারের মতো চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রথমবারের মতো চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বুধবার তিনি চট্টগ্রাম সফরে যাচ্ছেন। তাকে বরণ করতে প্রস্তুত বন্দরনগরী।

সফরসূচি অনুযায়ী, তিনি অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে, পরিদর্শন করবেন নিজ গ্রামের বাড়ি এবং উদ্বোধন করবেন বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর।

বুধবার দুপুরে তিনি উপস্থিত হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনে। এতে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদ এবং ২২ জনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। ড. ইউনূস সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি লিট ডিগ্রি প্রদান করা হবে। উল্লেখ্য, তিনি ১৯৭২ সালে চবি অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

সফরের শুরুতে তিনি চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ প্রাঙ্গণে অংশ নেবেন এক সভায়। বন্দরের কর্মপরিধি, সক্ষমতা এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ ভবিষ্যৎ প্রকল্প নিয়ে তাকে মাল্টিমিডিয়া উপস্থাপনা দেওয়া হবে। এতে তিনি নির্দেশনাও দিতে পারেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন। এটি বোয়ালখালী, পটিয়া ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি। তবে প্রধান উপদেষ্টা নিজের নাম ফলকে রাখতে চান না। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ নামবিহীন ফলক তৈরি করেছে।

সমাবর্তন শেষে তিনি যাবেন হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়িতে। বিকেল ৫টায় তিনি তার দাদা-দাদির কবর জিয়ারত করবেন এবং গ্রামবাসী ও আত্মীয়স্বজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। দেড় দশকেরও বেশি সময় পর তিনি নিজ গ্রামে যাচ্ছেন।

চট্টগ্রামের মানুষ, বিশেষ করে তার নিজ গ্রামের বাসিন্দাদের মধ্যে তাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: